গত ৩ সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান রিপন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মনসুর আলী, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুদ্দিনের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী নাবিল ইসলম
ইফতি।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রওশন আরা, মাধ্যমিক সহকারী শিক্ষক আফিয়া বেগম, ম্যানিজিং কমিটির সদস্য ছালিক মিয়া। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।







