আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলার সকল পূজা মণ্ডপে সরকারি অনুদান হিসেবে জি আর চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ১৪ অক্টোবর, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সমাবেশে ধামরাই উপজেলার ২৩৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ ছিল ৬০০ কেজি জি আর চাল ১টি শাড়ি উপহার ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এর পক্ষ থেকে নগদ ৫,০০০ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল ইসলাম ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি, খুররম চৌধুরী টুটুল এবং ঢাকা জেলা (বৃহত্তম) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইশতিয়াক আহমেদ ফারুক সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। পূজা যাতে অত্যন্ত শান্তিময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বক্তারা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এবং প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কঠোর নির্দেশ দেন।
সহায়তা পাওয়ার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকার, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।







