, ,

ফেঞ্চুগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নিউজটি শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।সোমবার (১ লা সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার একটি কমিনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন রুহেলের সভাপতিত্বে ও দিনার আহমদ শাহ ও শাহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এস এম তসলিম আহমদ নেহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা,উপজেলা বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান টিপু,যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল,জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আতাউর রহমান চৌধুরী মনাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন।

আর বক্তব্য দেন জুবের আহমদ মেম্বার, যুবদল নেতা জয়ফুর রহমান পারভেজ, সহ দপ্তর সম্পাদক জুলহান চৌধুরী,আব্দুল গনী তাজিবুর, মিনহাজ আহমদ,শাহিন আহমদ,জাকির হোসেন,সেচ্ছা সেবক দল নেতা কাওসার আহমদ।প্রমুখ।

আর উপস্হিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম টুনা,শ্রম বিষয়ক সম্পাদক বাদল আহমদ,সেবুল আহমদ,আব্দুর রহমান, সৈয়দ শাহজাহান আহমদ, জিবুল আহমদ, রুহেল আহমদ চৌধুরী, এস এম জাকির আহমদ চৌধুরী, সিয়াম আহমদ খান রাশ,আব্দুল কাইয়ুম, আইয়ুব আলী, জিতু মিয়া প্রমুখ।