সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ বানিজ্য এ যেন নতুন কিছু নয়। সরকার একাধিকবার এই ঘুষ – দুর্নীতি বন্ধ করার জন্য প্রত্যেক সাব-রেজিস্ট্রি অফিসে ব্যবহার করছেন সিসি ক্যামেরা । কিন্তুু হাজারো উদ্যোগ নেওয়ার পরও আজও পর্যন্ত কোন সাব রেজিস্ট্রি অফিসে বন্ধ হচ্ছে না এই ঘুষ বানিজ্য।
সরকারের রদবদল হলেও নতুন করে আধিপত্য বিস্তার করে দেদারছে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছে ঢাকা ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিস থেকে বদলী হয়ে কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে যাওয়া পিয়ন পদে মুজবিহার। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে ২০১৮ ইং সালে মুজবিহার তার নিজ জেলা পাবনা সাব রেজিস্ট্রি অফিসের পিয়ন পদে চাকরি নেন তিনি পরবর্তীতে প্রভাবশালী এক বিচারপতিকে দিয়ে তদবির করে চলে আসেন ঢাকা ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিসে। আসার কিছু দিনে ভিতরে পেয়ে জান আলাদিনের চেরাগ হয়ে জান আঙ্গুল ফুলে কলা গাছ। ধানমন্ডি সাব রেজিস্ট্রি অফিসে এসে অল্প কিছু দিনের ভিতরে গড়ে তুলেন তার নিজস্ব সিন্ডিকেট তাদের মাধ্যমে আধিপত্য বিস্তার করে ধানমন্ডি থেকে শুরু করে গোটা তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স। হাতে মুঠোয় করে নেন এই পিয়ন মুজবিহার।
মুজবিহার তার সিন্ডিকেটের মাধ্যমে কমিশন দলিল, বড় বড় হাউজিং কোম্পানির দলিল, এবং কমিশন দলিলের ফিস ও নিতেন নিজে। কিন্তুু একজন পিয়ন হয়ে চলতেন সাব রেজিস্ট্রারের মত। শুধু দলিল করানো নয় সেই সাথে বদলী বানিজ্য করাতেন মুজবিহার পরবর্তীতে তার বিরুদ্ধে ১ ই আগস্ট ২০২৫ ইং তারিখে তালাশ টিম একাধিকবার নিউজ প্রচার করেন সেই সাথে নানা অভিযোগ ফাইল জমা পড়ে দুদক, নিবন্ধন অধিদপ্তর, সচিবালয়ে সহ আরও অনেক দপ্তরের। সেই সময়ের জেলা রেজিস্ট্রার মুনশী মোখলেছুর রহমান দূরত্ব সময়ের ভিতরে কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে তাকে বদলী করেন।
কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে বদলী হয়ে যাওয়ার কিছু দিনের ভিতর মুজবিহার মরিয়া হয়ে উঠেন পুনরায় ঢাকা উওরা সাব রেজিস্ট্রি অফিসে আসার জন্য। বর্তমানে কালামপুর সাব রেজিস্ট্রি অফিসে পিয়ন পদে থাকলে ও তার সাম্রাজ্য চালান ঢাকায় তেজগাঁও রেজিষ্ট্রেশন কমপ্লেক্স।
মুজবিহার রাজধানী তেজগাঁও শাহিন বাগ ও নাখালপাড়ায় রয়েছে তার নিজস্ব ফ্লাট। এবং তার নিজ জেলা পাবনায় ও রয়েছে নামে বেনামে অঢেল সম্পত্তি। এখন প্রশ্ন সামান্য পিয়ন পদে চাকরি করে কি ভাবে গড়ে তুলনে এত অবৈধ সম্পত্তি। তার বিরুদ্ধে এখনো রয়েছে একাধিক দপ্তরের অভিযোগের ফাইল জমা তার পরও বহাল তবিয়তে রয়েছেন পিয়ন মুজবিহার।







