, ,

দাউদকান্দি মলয় থেকে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মলয় বাজারে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন মিয়াজী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে মলয় বাজারের বলাকা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তোফাজ্জল হোসেন মিয়াজীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন মিয়াজী দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের (মিয়াজী বাড়ির) বাসিন্দা মো. মোসলেম মিয়াজীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।