, ,

ফেনীতে গাঁজা উদ্ধার এক আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

গতকাল ২৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনী-এর একটি রেইডিং টিম ফেনী দাগনভূঞা থানাধীন পূর্ব চন্ডীপুর দুধমুখা বাজারের উত্তর পাশে দাগনভূঞা- বসুরহাট সড়কের সিরাজ ব্রিকস এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত আলামত: গাঁজা ৫০০( পাঁচশত) গ্রাম। ঘটনার তারিখ ও সময়: তারিখ: ২৮/০৮/২০২৬ খ্রি. সময়:২২:০০ ঘটিকা। আসামি আলমগীর হোসেন(৩৫)- গ্রেফতার, পিতা- নিজাম উদ্দিন, মাতা- বিবি কুলসুম, স্থানী সাং- মির্জাপুর, ০৬ নং ওয়ার্ড, থানা- সোনাগাজী, জেলা-ফেনী। বর্তমান ঠিকানা : পশ্চিম চন্ডীপুর( চৌধুরী কাজী বাড়ী), ওয়ার্ড নং- ০৪, ইউপি- ইয়াাুবপুর, থানা- দাগনভূঞা, জেলা-ফেনী। আসামির বিরুদ্ধে দাগনভূঞা থানায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।