কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ইউনিয়ন পরিষদের সংলগ্ন একটি ছয়তলা ভবনে পরিচালিত কাশিফুল উলুম মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পরিবারের দাবি, মাদ্রাসার শিক্ষক মাহদী হাসান (২২) দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ওই ছাত্র প্রায় পাঁচ বছর ধরে কাশিফুল উলুম মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করছে। প্রায় এক মাস ধরে তার আচরণ ও মানসিক অবস্থায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা জানায় বলে দাবি পরিবারের।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে রাত ২টার দিকে ছাত্রটি ঘুমিয়ে থাকা অবস্থায় শিক্ষক মাহদী হাসান তার বিছানায় এসে তাকে বলাৎকার করেন বলে অভিযোগ। এ সময় ঘুম থেকে জেগে ছাত্রটি চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দেন বলেও অভিযোগ করেছে পরিবার।
পরিবারের দাবি, ঘটনার পর থেকে ছাত্রটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করছিল। একপর্যায়ে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে সে তার মাকে ফোন করে মাদ্রাসা থেকে তাকে নিয়ে যেতে বলে। অন্যথায় বিষপান করে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাত্রটির বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। পরিবারের দাবি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার বাকের মোহাম্মদ বিষয়টিকে শিক্ষকের ব্যক্তিগত দায় হিসেবে উল্লেখ করেন।
পরে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা না পেয়ে ছাত্রটির বাবা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্তের পর মামলা করা হয়েছে। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার নম্বর ২৭।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ আগস্ট ২০২৬ তারিখে মামলা রুজু হওয়ার পর গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মাহদী হাসানকে কাশিফুল উলুম মাদ্রাসা থেকে আটক করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহদী হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত সত্যতা এবং সংশ্লিষ্টদের আইনগত দায় নির্ধারণ করা হবে।
[4:34 PM, 8/22/2026] Ashok Dhar Sampadak: “বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”
কনসেপট স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০ আগস্ট ২০২৬, হোয়াইট হাউস কমিউনিটি সেন্টার, দুনিয়া, যাত্রাবাড়ী , ঢাকায়,অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাকসুদুর রহমান, অধ্যক্ষ, কনসেপ্ট স্কুল এন্ড কলেজ, প্রধান অতিথি, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী জনতা, ঢাকা বাংলাদেশ । বিশেষ অতিথি , কবি অশোক ধর , সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্র। প্রধান পৃষ্ঠপোষক , সানোয়ার হোসেন ,ব্যবস্থাপনা পরিচালক, কনসেপ্ট স্কুল এন্ড কলেজ, পরিবার । সুলাইমান খান, পরিচালক, কনসেপ্ট স্কুল এন্ড কলেজ পরিবার, প্রধান আলোচক, কবি জামশেদ ওয়াজেদ, প্রধান উপদেষ্টা, জাগ্রত মানব কল্যাণ পরিষদ। বিশেষ অতিথি রাকিবুর রহমান মাহবুব, সেক্রেটারি জেনারেল, জাগ্রত ব্যবসায়ী ও জনতা, ঢাকা, বাংলাদেশ। বিশেষ অতিথি কাজী ফারুক হোসেন, উপদেষ্টা, দৈনিক স্বদেশ বিচিত্র, দিলীপ কুমার দাশ, সহ সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্র। এম, সাইফুল ইসলাম মিরন, প্রেসিডেন্ট, মানব কল্যাণ পরিষদ , জাগ্রত’ ঢাকা। নুসরাত জাহান কথা, পথ শিশু জাগ্রত, ঢাকা।
প্রধান অতিথি,বিশেষ অতিথি, এবং অন্যান্য অতিথি বিন্দু সহ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখেন, এবং অভিভূত হন। ভবিষ্যতে এই স্কুলের উদ্যোগে বিজ্ঞান মেলার আয়োজন করা হলে , ছাত্র অভিভাবক বিন্দুকে আশ্বস্ত করেন সর্বত্র সহযোগিতা করার। অনুষ্ঠান উপস্থাপন করেন আল সিফাত, এবং শামসুন্নাহার রত্না, প্রমুখ।







