, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজ
মিজান প্রধান

কখনও বলি—জয় বাংলা,
কখনও আবার
…..জিন্দাবাদ!
যখন যেটা দরকার,
তখন সেটাই মুখে মুখে
সাদর সম্ভাষণ—
এটাই যেন আমাদের দেশ!
সবুজ-শ্যামল বাংলাদেশ
মিলেমিশে আছে সবাই,
যখন যেটা দরকার
ঠিক তখনই দিইছ
আহা! কী চমৎকার দেশ!
তাতেও যদি না হয় কাজ,
বড় ভাই তখন বলে ওঠে—
“এইবার তোরা যাইছ
ঠিকমতো ক্ষমতার
ভাষাটা বুঝিয়ে দিছ
তাতে যদি না হয় কাজ
মালটাকে করে দিছ শেষ—
আহা, কী সুন্দর
আমাদের দেশ!
এখানে আদর্শ নয়,
নীতির কথায় নাই
ক্ষমতাটাই
বড় করে দেখা সবাই
আহারে চাঁদাবাজ
ওদের জন্য সাধারণ মানুষের
জীবনটা হয় শেষ !