সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় জলিলের বাড়িতে ১১ আগস্ট রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে নয়টি পাইপ বোমা, পাঁচটি ককটেল সহ বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম জব্দ করে।
এর পূর্বে আরিফ নামে জঙ্গি সন্দেহে একজনকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘ ছয় ঘন্টা অভিযান পরিচালনা করার পর প্রশাসন ঘটনাস্থলেই পাঁচটি বোমা নিস্ক্রিয় করেন এবং পরবর্তীতে টেনারী পুলিশ ফাঁরিতে গিয়ে বাকি বোমাগুলো নিস্কিয় করে।
এ অভিযানের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হেমাায়েতপুরে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে। এই তথ্যের প্রেক্ষিতে আমরা সাভার থানা পুলিশ পাঁচটি ককটেল ও অন্যন্য সরঞ্জাম সহ একজনকে আটক করি এবং আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী এখানে অভিযান পরিচালনা করি।
তিনি আরো জানান স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা বাড়িটি নিয়ন্ত্রণে নেই এবং সিটিটওসি ও আমরা যৌথভাবে এ উদ্ধার কাজ চালাই।
গত ২ আগষ্ট জলিলের তিনতলা ভবনের নিচ তলার বাম পাশের একটি রুম ভাড়ার বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি বাড়িভাড়া নিতে আসলে তথ্য যাচাই করে আব্বাস আলী নামে এক ব্যাক্তিকে চারহাজার টাকা হারে মাসিক ভাড়া দেওয়া হয় বলে নিশ্চিত করেছে বাসার মালিক পক্ষ।
এসময় জলিলের মেয়ে জানান নাম পরিচয় সনাক্ত করার পর আমরা তাকে ভাড়া দেই। সে পরিবার নিয়ে এসে এখানে থাকবে বলে ভাড়া নিয়েছিল কিন্তু সে যে জঙ্গি এ বিষয়ে আমরা জানতাম না। এবং সে এবং আরো একজন ভাড়া নেবার পর দুদিন ছিল,রাতে আসতো আবার সকালে চলেযেত।আমরা মেয়ে মানুষ বিধায় তাদের সাথে তেমন কথা বলিনি ও সন্দেহও হয় নি।
এবিষয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান দীর্ঘদিন শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই রাস্তাটি জলাবদ্ধতার কারনে এই দিক দিয়ে মানুষ তেমন যাতায়াত করে না ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিলেন জঙ্গিবাহিনী।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর সাথে অভিযানের বিষয়ে কথা বলতে চাইলে তারা জানান আমাদের সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।






