, ,

পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত

নিউজটি শেয়ার করুন

এডিসি জাহিদও একই পথে হাটছেন!

ডিএমপি’র মুগদা থানার এস, আই মোমেন, রায়হান গং এর বিরুদ্ধে পুলিশ কমিশনার ডিএমপি বরাবর অভিযোগ দিয়েছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা সম্পাদক কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক।

অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ জাহিদ হোসেনকে দ্বায়িত্ব দেয়া হয়। গত ৫ আগষ্ট হাজির হওয়ার জন্য তিনি নোটিশ দেন। কিন্তু কাজী ফারুক নোটিশটি ৮ তারিখে হাতে পান!
কয়েক মাস আগে মুগদা থানার সাবেক অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ও সেকেন্ড অফিসার এসআই আতিকের বিরুদ্ধে উপ পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিলে তিনি তদন্তের জন্য সহকারী কমিশনার মীর মুহসীন মাসুদ রানার কাছে পাঠান। কিন্তু তিনি কাজী ফারুকের মব হামলার সাথে যারা জড়িত তাদের সাক্ষ্য নেন। প্রভাবিত হয়ে অভিযুক্তদের পক্ষে প্রতিবেদন দিয়ে তাদের রক্ষা করেন। জানা যায়, সবুজবাগ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ জাহিদ হোসেনও সঠিক ভাবে তদন্ত না করে, অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করছেন। সত্যিকার অর্থে পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পুলিশ কে না দেয়াই শ্রেয়। উল্যেখ্য, তাঁর জোনে প্রকাশ্যে মাদক বিক্রম ও সেবন চলছে, ছিনতাই, চুরি হচ্ছে অহরহ অথচ কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।