সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চাপড়া গ্রামের সিলিকন সিটিটে (তুরাগ নদীর তীরে) চলছে অবৈধভাবে চামড়া পুড়িয়ে কয়েল তৈরীর কাঁচামালের বিষাক্ত মন্ড তৈরীর কাজ।
হুমকির মুখে পরেছে জনজীবন ও জীববৈচিত্র্য।
কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আাশায় চামড়া পুড়িয়ে মন্ড তৈরী করে কয়েলের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে।
চামড়া পোড়া দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরছে যার ফলে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং এই চামড়া পোড়ানোর কালোধোয়া আশেপাশে ছড়িয়ে পরায় কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে কারখানার আশেপাশের ঘাস গবাদিপশুকে খাওয়ানোর ফলে কিছুদিন আগে একটি গরু মারা গিয়েছে। পরবর্তীতে আতঙ্কিত হবার কারনে স্থানীয়রা কারখানার আশে-পাশের ক্ষেতের সবজি খাওয়া বন্ধ করে দিয়েছে।
অনুসন্ধানে জানাযায় স্থানীয় কিছু কথিত বিএনপির নেতাদের ছত্রছায়ায় চলছে এই অবৈধ কর্মকান্ড।
শনিবার (০১/০৮/২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায় সাভারের হরিণধরা টেনারী শিল্পনগরী থেকে ক্যামিকেল যুক্ত উচ্ছিষ্ট চামড়া এনে স্তুপ করে রাখা হয়।পরবর্তীতে সেই চামড়া গুলো মেশিনের মাধ্যমে পাতলা করে কেটে ইটের তৈরী চুলায় বড় পাত্রে তা গলানো হচ্ছে।তারপর সেই গলানো চামড়া গুলোকে প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে বিভিন্ন কয়েল ফেক্টরীতে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানায় স্থানীয় কথিত বিএনপির নেতা কিতাব আলী ও মাহাবুব এই কারখানা গুলোর দায়িত্বে রয়েছে।
একজন কারখানা শ্রমিক জানান এ কারখানার সকল বিষয় কিতাব আলী (বিএনপি নেতা) দেখেন কোন কিছুর জানার হলে তাকে জিজ্ঞেস করেন আমরা এখানে মজুরী ভিত্তিতে কাজ করি আমরা কিছু কইবার পারুম না।
আরেক কথিত নেতা মাহাবুবের বিষয়ে জানতে চাইলে একজন মজুদ জানান প্রতিদিন মাহাবুব আমাদের মজুরী দেয়। সে ই এই কারখানা দেখাশোনা করে। মাহাবুবের সাথে কিভাবে যেগাযোগ করা যায় জানতে চাইলে একজন শ্রমিক তার ফোন নম্বর দিয়ে বলেন আপনারা তার( মাহাবুব) সাথে কথা বলেন।
এবিষয়ে বিএনপি নেতা কিতাব আলী ও মাহাবুবের সাথে যোগাযোগ করা হলে তারা দাবী করেন আমরা এই অবৈধ চামড়া কারখানার মালিকদের জমি ভাড়া দিয়েছি কিন্তু আমরা এই অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত নই। প্রমাণস্বরুপ কিছু তথ্য উপস্থাপন করার পর তারা ইতস্ততা বোধ করেন এবং অন্যের ওপর দায় চাপানের চেষ্টা করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবী অচিরেই যেন প্রশাসন এই ধরনের অবৈধ কারখানাগুলো উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।






