, ,

ভুলে গেছি স্বপ্ন দেখা

নিউজটি শেয়ার করুন

আমি ভুলে গেছি স্বপ্ন দেখা,
যে স্বপ্ন গুলো শুধু যে কাঁদায়। হেরে যাবো গো আমি বাস্তবতায় ,
হার বোনা মিথ্যে কথায়।

আমি নিজেকে তৈরি করবো নিজের পরিচয়ে,
দিবো না ধরা কারো কথায়।
ভালোবাসা বলেই কিছু নেই,
আজ শুধু তাই মনে হয়।

রাগের কাছে হার মানবো না আমি,
যদি না পাশে থাকো তুমি।
নিজের বিচার যদি নিজেই জানি
কাউকে ছোট করে দেখবো না আমি।

এই ভাবে জীবন করবো যে পার,
যদি না তুমি হওগো আমার।
ভালো থেকো দোয়া করি বারবার,
এ তো আশা শুধু যে আমার।