, ,

‎সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিরাজমান প্রথাগত সংকট,দায়িত্বশীলদের চরম ব্যর্থতা

নিউজটি শেয়ার করুন

এস কে সিদ্দিকী ‌‌(বিশেষ প্রতিনিধি) চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রামঞ্চালের সংরক্ষিত বনাঞ্চল দিন দিন দখল,পাহাড় কাটা এবং নির্বিচারে গাছ নিধনের কারণে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। এক সময়ের সবুজ পাহাড় এখন বিরানভুমিতে পরিনত হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংস, পাহাড় ধংসের ঝুঁকি বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আশংকা প্রকাশ করছেন পরিবেশবিদরা।

‎‎এসব সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস ও আত্মসাতের পিছনে সবচেয়ে বেশি যে কারণগুলো বিদ্যমান তা হলো: প্রথমত অভিযান সংস্কৃতি। দেখা যায় সংরক্ষিত বনাঞ্চলে কোন অপরাধ সংঘটিত হওয়ার খবর যদি কোন ভাবে বনবিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কানে আসে, তখন শুরু হয় গড়িমসি ওটা রিজার্ভ কিনা, খতিয়ান আছে কিনা,খবরটা সত্যি কিনা,আইনে পড়ে কিনা, আমাদের নিতান্তই লোকবল কম, মব সৃষ্টির ভয়, ইত্যাদি ইত্যাদি অপারগতা।

কোন কারণে চাপের বসিভুত হইয়া যদি অভিযানে যায়ও তাহলে লোকদেখানো নামমাত্র দুয়েকটা ইট এদিক ওদিক,বা দুচারটে কাঠ এদিক ওদিক অথবা বড়জোর মামলা হামলার হুমকি এটুকুই। পরক্ষনেই দেখা গেল আগের চেয়েও বেশি উৎসাহ উদ্দীপনায় আরো বড় পরিসরে অপরাধটা চলমান। এবার আসি মামলা সংস্কৃতিতে। কোন এক বিশাল বড়সড় অপরাধের ব্যপারে বনবিভাগকে জিজ্ঞেস করলে বলে ওদের নামে মামলা হয়েছে।ব্যাস্ ওরা এইটুকুতেই সম্পুর্ন দায়মুক্ত, ওদের আর ওসবে কোন প্রয়োজন নেই ।আর যখন অপরাধীকে জিজ্ঞেস করা হয়,তারা বলে আমি এর কারণে মামলা খেয়েছি, সুতরাং এসবের মালিক আমি।এসবে আর কারো অধিকার নেই। এভাবেই সংঘটিত হচ্ছে বেপরোয়া দখল, লাগামহীন আত্মসাত পাহাড় কাটা গাছপালা উজাড়, পরিবেশের ধ্বংসযজ্ঞ, জীববৈচিত্র্যের বাজতেছে বারোটা।

‎এবার আরো অধিক সমস্যামুখর ও উল্লেখযোগ্য বিষয়  হচ্ছে স্থানীয় প্রভাবশালী কিছু পান্ডা ও ক্ষমতাসীন দলের ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ের নেতাদের তদবির ও তৎপরতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সংরক্ষিত বনাঞ্চলে  দখল কিংবা অন্য কোন জঘন্য অপরাধ চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বাধা দিলে এসমস্ত নেতা ও স্থানীয় প্রভাবশালীদের খপ্পরে পড়তে হয়। অনেকাংশে দেখা যায় এদের সুপারিশ কিংবা হুমকি অথবা দুর্ধর্ষ প্রতিরোধে বনবিভাগের দুর্বল জনবল নিয়ে পেরে উঠা সম্ভব হচ্ছে না।

আবার দেখা যায় সরকারি কাজে এমনিতেই আলস্য ও নির্লিপ্ততা তো আছেই সাথে পাঁচ হাজার একর বা তিন হাজার একর বনভূমি রক্ষায় লোকবল দেয়া হলো পাঁচজন, চারজন কিংবা তারও কম বা খানিক বেশি। অধিকাংশ বিট অফিসারের মুখেই এ সমস্যাটার কথা আক্ষেপের সহিত আকুতিপুর্ণভাবে শোনা যায়।এতে করে এত কম লোক দিয়ে এতবড় বিশাল এলাকা সংরক্ষণ আশা করা সরকারেরই ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন বোদ্ধা ও বিবেকবান মহল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এ পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলে সংঘটিত কোন অপরাধ চুড়ান্তভাবে প্রতিরোধ কিংবা প্রতিরক্ষা কিংবা উদ্ধার কোনটা কোনভাবেই কখনো সম্ভব হয়নি। যেটা শুরু করেছে তা কোন না কোনভাবেই শেষ করে ছেড়েছে। তাই যদি হয় এ বনবিভাগের কাজ কি তথা প্রয়োজনইবা কি বলে মনে করেন সাধারণ মানুষ ও সচেতন শ্রেণী।

এখন আরো বড় সমস্যা হিসেবে যা দেখা হচ্ছে তা হলো বনাঞ্চল রক্ষার জন্য যেসব ভিলেজার নেওয়া হতো তারাই বন আত্মসাতের মুল কারন। তাদের যে পতিত জমিগুলো ব্যবহার করার সুযোগ দেওয়া হয় তারা মনে করে তা তাদের জমিদারি। সেখান থেকেই তারা শুরু করে প্লট বরাদ্দ বেচাকেনা।এতে করে দেখা যায় সংরক্ষিত বনাঞ্চল পরিনত হচ্ছে বিরাট বিস্তৃত আবাসিক এলাকায়, শিল্প এলাকায়।মনে হয় এসবের কোন অভিভাবকই নেই,লাওয়ারিশ।

অবশেষে স্থানীয় জনগণ এবং বিশেষ মহলের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত আর্তনাদপুর্ণ আর্তি এখনই সময় এসেছে সুক্ষ্মভাবে সুকৌশলে ভেবে গঠনমুলক সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকরি পদক্ষেপের মাধ্যমে উপযুক্ত একটি প্যাকেজ বাস্তবায়নের মধ্য দিয়ে বন বাঁচানোর, পরিবেশ বাঁচানোর, সর্বোপরি মানুষের মুক্ত নিঃশ্বাসের অধিকার ফিরিয়ে দেয়ার।