, ,

জয়পুরহাটে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস উদযাপন

নিউজটি শেয়ার করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।