, ,

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামীকাল বুধবারের (৮ জুলাই ২০২৬) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে । আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ০৮/০৭/২০২৬ তারিখ, বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো ।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা— কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি এবং দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি ও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ।
স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ।