ডক্টর মোহাম্মদ আবু তাহের: দৈনন্দিন জীবনের যান্ত্রিকতা আর ব্যস্ততাকে পেছনে ফেলে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো সবসময়ই আনন্দের। প্রকৃতির এই অপরূপ ও রোমাঞ্চের স্বাদ নিতে ২২ জুন ২০২৬ তারিখে আমরা দুই বন্ধু আমি এবং আজিজুর রহমান চৌধুরী এক রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলাম।
আমাদের গন্তব্য ছিল রুপসা বিধৌত জেলা খুলনা এবং বিশ্ব ঐতিহ্য ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জনাব আজিজুর রহমান চৌধুরী পর্যটন সমৃদ্ধ শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান। রেল যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা আমাদের এই ভ্রমণের সূচনা ঘটেছিল রেল যাত্রার মাধ্যমে। ঢাকার ঐতিহ্যবাহী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে চড়ে বসি। ট্রেনটি ছিল অত্যন্ত আধুনিক, স্বাচ্ছন্দ্যদায়ক এবং পরিষ্কার-পরিচ্ছন্ন। ফেনীর জানালার বাইরে দিয়ে বাংলার চিরচেনা সবুজ শ্যামল প্রকৃতির রূপ দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছিল। ট্রেনের চমৎকার সেবার কারণে দীর্ঘ পথ চলার ক্লান্তি আমাদের স্পর্শ করতে পারেনি। অবশেষে বিকাল পাঁচটায় আমাদের ট্রেন খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। খুলনা শহরে প্রথম বিকেল স্টেশনে নামতেই নির্দেশমতে বিকেলের বাতাস আমাদের স্বাগত জানায়। খুলনার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং শান্ত পরিবেশ প্রথম দর্শন এই আমাদের মুগ্ধ করে। স্টেশন থেকে বের হয়ে আমাদের পূর্বনির্ধারিত হোটেলের উদ্দেশ্যে রওয়ানা হই। খুলনার ঐতিহ্যবাহী হোটেল ওয়েস্টার্ন ইন এ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হই খুলনা শহর দেখার জন্য। এরপর আমরা ঐতিহাসিক রূপসা সেতু পরিদর্শন করতে যাই। নদীর পাড়ে দাঁড়িয়ে শীতল হাওয়া আমাদের ভ্রমণের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের হোটেল বুকিং এ সার্বিক সহযোগিতা করেন প্রাক্তন সহকর্মী পূবালী ব্যাংক পি এল সির এসপিও সৈয়দ শহিদুল ইসলাম। সুন্দরবনের উদ্দেশ্য যাত্রা ও রোমান্স আমাদের খুলনা ভ্রমণের মূল আকর্ষণ ছিল সুন্দরবন। পরের দিন সকালে প্রাইভেট কার যুগে এবং পরে আমাদের বুকিং করা টুরিস্ট ইঞ্জিন নৌকায় চড়ে বসি। রূপসা নদী পার হয়ে আমাদের জলযান প্রবেশ করে সুন্দরবনের পশুর নদীতে। নদীর দুই পাশে ঘন ঘন সবুজ গাছের সারি আমাদের চোখ জুড়িয়ে দেয়। ভ্রমণের অংশ হিসেবে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখি। করমজল, এখানে আমরা বন্যপ্রাণী হরিণ ও কুমির দেখি। মনের ভেতরে কাঠের ট্রেইল ধরে হাঁটার অভিজ্ঞতা ছিল দারুণ রোমাঞ্চকর। হারবারিয়া, ঘনবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালের রূপ এবং ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের বিস্তীর্ণ রূপ আমাদের বিমোহিত করে। আমরা চিত্রা হরিণের দল এবং বিভিন্ন প্রজাতির দেশে-বিদেশি পাখি দেখতে পাই। যদিও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেনি। তবে বনের থমথমে নীরবতা আমাদের মনে অন্যরকম রোমাঞ্চ তৈরি করেছিল। ষাট গম্বুজ মসজিদে যোহরের নামাজ আদায় এবং হযরত খান জাহান আলী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত পঞ্চদশ শতাব্দীর একটি ঐতিহাসিক ও প্রাচীন মসজিদ যা সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান জাহান আলী (র:) নির্মাণ করেন। এই মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। খান জাহান আলী (র:) এর মাজার একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। ষাইট গম্বুজ মসজিদ পরিদর্শন এবং খান জাহান আলী মাজার জিয়ারত করতে আমাদের সহযোগিতা করেছেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা জনাব শামীম ও সঞ্জিত বাবু তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। টুরিস্ট পুলিশের কর্মকর্তা শামীম সাহেবকে অত্যন্ত আন্তরিক মানুষ মনে হয়েছে। বন্ধুত্বের মেলবন্ধন ও স্মৃতির ক্যানভাস, যে কোন ভ্রমণের আনন্দ অনেক বেড়ে যায় যদি পাশে একজন ভালো মনের বন্ধু বা সফরসঙ্গী থাকেন। জনাব আজিজুর রহমান চৌধুরীর মত একজন চমৎকার, নির্লোভ এবং নিরহংকার ভ্রমণ সঙ্গী পাশে থাকায় পুরু পথ চলাটাই ছিল অত্যন্ত সহজ ও আনন্দময়। বনের নিস্তব্ধতায় আড্ডা দেওয়া, ছবি তোলা এবং প্রকৃতির রহস্য নিয়ে আলোচনা করার স্মৃতিগুলো আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করেছে। সুন্দরবন এবং খুলনা ভ্রমণ কেবল একটি সাধারণ ঘুরে বেড়ানো ছিল না, এটি ছিল প্রকৃতির বিশালতার কাছে নিজেকে সপে দেওয়ার এক অনন্য আনন্দময় অভিজ্ঞতা।
২২ জনের সেই চমৎকার বিকেল এবং সুন্দরবনের মায়াবী সবুজ আমাদের স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে মনে করি। এই সুন্দর ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিক জীবনের বাইরেও আমাদের বুক ভরে শ্বাস নেয়ার মতো এক অপার সৌন্দর্যের দেশ রয়েছে। আমাদের প্রাণের বাংলাদেশ। শেষ করতে চাই কবি জীবনানন্দ দাশের অমর কবিতার একটি বিখ্যাত পংক্তিমালা দিয়ে “বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর”।
লেখক, আইনজীবী, প্রাবন্ধিক ও সাংবাদিক।






