, ,

এনটিভির ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জামালপুর জেলা প্রেস ক্লাবে কেক কাটে শুভেচ্ছা বিনিময়

নিউজটি শেয়ার করুন

বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দেশ ও প্রবাসের কোটি দর্শকের মন জয় করা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ (ntv) ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে জামালপুর জেলা প্রেস ক্লাবে এক জমকালো আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি তার বক্তব্যে বলেন:​”এনটিভি শুরু থেকেই তার বস্তুনিষ্ঠ সংবাদ ও চমৎকার বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে দেশ ও প্রবাসের কোটি দর্শকের মন জয় করে আসছে। গণমাধ্যম হিসেবে সমাজের নানা সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরে এনটিভি আজ জনগণের প্রিয় চ্যানেলে পরিণত হয়েছে। আমরা আশা করি, আগামীতেও এনটিভি তার এই পেশাদারিত্ব, ধারাবাহিকতা এবং দর্শকের প্রতি ভালোবাসা অব্যাহত রাখবে।”

​জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও ‘দৈনিক আজকের জামালপুর’ পত্রিকার সম্পাদক এম. এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আসমাউল আসিফ।জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল, শীর্ষ নিউজ, ব্রেকিং নিউজ মুকুল রানা। সঞ্চালনায় জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক একুশে টিভি, দৈনিক বাংলা, বিজনেস বাংলাদেশ খন্দকার রাজু আহমেদ ফুয়াদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভি, দৈনিক যায়যায়দিন দৈনিক ভোরের দর্পণ জুয়েল রানা। ​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষক সমাজ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।

​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একে অপরকে কেক খাইয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণের আনন্দ উদ্‌যাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের প্রতিনিধিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং জেলা প্রতিনিধি আসমাউল আসিফকে আন্তরিক অভিনন্দন জানান।