, ,

দক্ষতার সাথে শাহবাগ থানা সামলাচ্ছেন ওসি মনিরুজ্জামান

নিউজটি শেয়ার করুন

অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে ডিএমপি’র শাহবাগ থানা সামলাচ্ছেন অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জান। পাশে থেকে তাঁকে সহযোগিতা করে যাচ্ছেন ওসি ( তদন্ত ) জাহাঙ্গীর আলম, সিনিয়র এস, আই মাইনুল ইসলাম পুলক। জাহাঙ্গীর আলমও একজন ডাইনামিক, দক্ষ পুলিশ অফিসার, সিনিয়র এস, আই মাইনুল ইসলাম পুলকের ব্যবহার অত্যন্ত ভালো, অসাধারণ, পল্টন ফাঁড়ির ইনচার্জ এস, আই ফয়সালও কাজে দক্ষ । খোজ নিয়ে জানা যায়, ওসি মনিরুজ্জান কিছুদিন আগে, একটি ক্লুলেস হত্যার ঘটনার ক্লু বের করেন এবং বরিশাল থেকে সংশ্লিষ্ট থানার সহযোগীতায় খুনীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। এভাবে তাঁর আরো অনেক মামলার আসামীকে গ্রেপ্তার করার নজির রয়েছে। তিনি শাহবাগ থানার সকল এস আই এবং এ, এস আই দের সময় ব্রিফ করে নির্দেশনা দেন। এতে মামলার তদন্ত, আসামী গ্রেপ্তারে ভালো ফল পাওয়া যাচ্ছে। মাদক বিক্রি ও সেবন কারীদের বিষয়েও জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছেন। আশানুরূপ সুফলও পাওয়া যাচ্ছে। উল্যেখ্য, শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ আরো গুরুত্ব পূর্ণ প্রতিষ্ঠান ও স্হাপনার জন্য শাহবাগ থানা অতি গুরুত্বপূর্ণ।