স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে স্বদেশ বিচিত্রা সহ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের জেরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২৫ জুুন ২০২৬ ইংরেজি ২৬.১২.০০০.০০১.২৪.০২৫.২৫.৬৪৮ নং স্মারকে মো: আবদুল বারেক হাওলাদার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে আক্তার হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নগর পরিকল্পনা ও নগর অবকাঠামো উন্নয়ন) এলজিইডি ঢাকা কে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ০৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
এ ব্যাপারে জানতে তদন্ত কর্মকর্তা মো: আকতার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, তদন্ত কমিটি হয়েছে শুনেছি, আদেশ ডাক ফাইলে আছে এখনো আমার হাতে আসেনি।
তাছাড়া তথ্য উপাত্ত যাচাই করে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে।
প্রসঙ্গত, প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক টাঙ্গাইল প্রজেক্ট এর দায়িত্ব গ্রহনের পর পূর্ববর্তী প্রকল্প পরিচালক মোল্লা মো মিজানুর রহমান এর সময়কার খরচের হিসাবে দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন সহ একাধিক দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।







