, ,

ঢাকা-১২ আসনে টি আর প্রকল্পের আওতায় দুই সড়কের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন শনিবার (২৭ জুন) তেজগাঁও দক্ষিণ এলাকায় টি আর প্রকল্পের আওতায় সংস্কারকৃত দুটি সড়কের উদ্বোধন করেন।

সকালে তিনি তেজগাঁও মডেল স্কুল সংলগ্ন সড়কের উদ্বোধন করেন। পরে তেজগাঁও রেলস্টেশন এলাকার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদী, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, থানা দায়িত্বশীল ডা. তৌফিকুল ইসলাম, আব্দুল হক, আলী আকবর, হাবিবুর রহমান, স্থানীয় প্রতিনিধি আবু হানিফ ইকবাল পাটোয়ারী, তেজগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্টদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক দুটি সংস্কার হওয়ায় চলাচলে আগের তুলনায় অনেক সুবিধা হবে। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা এ কাজের সুফল ভোগ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।