, ,

“অধিকারের সংগ্রাম ” নামক আর্ট এক্সিবিশন অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

জমকালো আয়োজনে আট দিন ব্যাপী আয়োজন করা হয় জাতীয় শিল্পকলা একাডেমী ইতিহাস ঐতিহ্য ধারাবাহিক ভাবে ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত গণতান্ত্রিক অধিকারের জন্য এদেশের মানুষের দফায় দফায় যে আন্দোলন সংগ্রাম করেছে , এই সংগ্রামে যে জুলুম নির্যাতনের ভিতর দিয়ে এক রক্তাক্ত ইতিহাস গড়ে উঠেছে সেই ইতিহাসকে ক্যানভাসে তুলে ধরা হয়েছে। আর্ট এক্সিবিশনটি আয়োজন করেছে লবেলিয়া নামক একটি প্রতিষ্ঠান।

এখানে ১৮০ টি পেইন্টিং প্রদর্শিত হয়েছে। ৭২ জন ইয়াং আর্টিস্ট এই চিত্র প্রদর্শনী নিয়ে কাজ করেছে যাদের প্রায় সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
৮ দিনব্যাপী এই চিত প্রদর্শনীর আজ ছিলো সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক মনির উদ্দিন জুয়েল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লবেলিয়ার কর্ণধার বেনজীর আহমেদ টিটো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিনজন শিক্ষকের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয়, যৌথ তৃতীয় এবং ছয়জনকে সম্মাননা পুরস্কার ও অংশগ্রহণকারী সকল শিল্পীদের পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান করা হয়।