দেশ বরেণ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সাবেক সম্পাদক মরহুম আখতার-উল-আলমের স্মরণে আগামীকাল এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৪ জুন ২০২৬, বুধবার সকাল ১০:০০ টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে (৩য় তলা) এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব উল্লাহ।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি এবং স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি এমপি।
অনুষ্ঠানে মরহুমের ভাইয়ের স্মৃতিচারণ করবেন ফখর-উজ্জামান জাহাঙ্গীর এবং পিতার স্মৃতিচারণ করবেন প্রফেসর ড. রেদোয়ান-উল-আলম। মূল প্রবন্ধক হিসেবে থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. মাহবুবুর রহমান।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহম্মেদ, বাসস এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাভানা স্টেট ইউনিভার্সিটি (ইউএসএ) এর প্রফেসর ড. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক অতিরিক্ত সচিব শাহীনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মো: শরিফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক হাসনাত করিম পিন্টু এবং প্রবীণ সাংবাদিক শাহ আব্দুল হালিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব মোহাঃ শেখ সাদী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি, গীতিকার ও কলামিস্ট নাহিদ নজরুল। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন টিভি উপস্থাপক মাওলানা মোশাররফ হোসেন।




