, ,

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

নিউজটি শেয়ার করুন

সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় রায়ে ৫ জনের ফাঁসির আদেশ আদালত। বগুড়ায় এক হত্যা মামলায় এই প্রথম এক সাথে ৫ জনের ফাঁসির রায় ঘোষণা করেছেন বিচারক। দীর্ঘ ৮ বছর পর আদালতের শুনানি শেষে বগুড়ার শাজাহানপুর উপজেলার শিশু রিফাত (৮) হত্যার মামলার বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।
রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক এই রায় দেন। মামলার অন্য ৫ আসামীকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীন সময় শিশু রিফাতকে অপহরণ করা হয়। ওইদিন সন্ধ্যা থেকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজারের ব্যবসায়ী এনামূল হকের ৮ বছরের শিশু পুত্র রিফাত হারিয়ে যায়। তাকে পরিবারের সদস্য এবং গ্রামবাসী রাতভর খুঁজে না পেয়ে পরদিন ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে তারা থানায় এসে সাধারণ ডায়েরি করেন। শাজাহানপুর থানার পুলিশ শিশু টিকে উদ্ধারেে জন্য অভিযান শুরু করে। এরপর ১৬ জুলাই সকাল নয়টার দিকে রিফাতের বাবা এনামুলের মোবাইল নম্বরে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবী করে বলা হয় টাকা নিয়ে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে আসতে বলে অপহরণকারীরা। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশী গোয়েন্দা তৎপরতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আটক করে পুলিশ। কিন্তু কোনভাবেই তাদের মুখে শিশু রিফাত হত্যার বিষয়ে শিকারোক্তি পাওয়া যায়নি।
পরে (১৮ জুলাই) সকালে শিশু রিফাতের অর্ধগলিত মৃতদেহ বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা ভদ্রাবতী স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়। মৃতদেহ পাবার পর রিফাতের বাবা এনামুল কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
দীর্ঘ ৮ বছর পর আদালতের শুনানি শেষে বগুড়ার শাজাহানপুর উপজেলার শিশু রিফাত (৮) হত্যার মামলার বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।