পিরোজপুরে পণ্যবাহী দুইটি কার্গো জাহাজের সংঘর্ষের পর মালামালসহ ডুবে গেল এমভি গ্রীন এসট্রল -১ (M- 7924) মেসার্স ফাদিয়া শিপিং লাইনস এর জাহাজটি ভারত থেকে বাংলাদেশের মুক্তারপুরে অবস্থিত ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে আসা ফ্লাইএ্যাশ পণ্যবাহী জাহাজ পিরোজপুরের কচা নদীতে আসার পর অপর এমভি গ্রেস (M-18015) পণ্যবাহী জাহাজটি সজোরে ধাক্কা দেয় যার ফলে এম ভি গ্রীন এসন্ট্রল- ১ জাহাজটি মালামালসহ ডুবে যায়। জাহাজটি ভারত থেকে ফ্লাই এ্যাশ নিয়ে মুক্তারপুরের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। পথে পিরোজপুরের চরখালী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা এমভি গ্রেস (M-18015) নামের একটি মালবাহী জাহাজ স্রোত কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে এমভি গ্রীন এসট্রল -১ (M- 7924) ) -কে সজোরে ধাক্কা দেয়। যার ফলে এমভি গ্রীন এসট্রল – ১ (M- 7924) -এর তলদেশ ফেটে যায় এবং দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে জাহাজটির মাস্টার ও ড্রাইভার সেটিকে কচা নদীর তীরবর্তী পারেরহাট আবাসন চরের দিকে নিয়ে যান। একপর্যায়ে চরের নিকটবর্তী এলাকায় পৌঁছানোর পর জাহাজটি ফ্লাই এ্যাশসহ নদীতে ডুবে যায়। জাহাজটির মাস্টার ও ড্রাইভার জানান, সজোরে ধাক্কার পরে জাহাজের কর্মরত নাবিকদের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছিল। দ্রুত জাহাজটিকে চরের কাছাকাছি নিয়ে আসতে না পারলে জাহাজে থাকা সরকারি পাইলট, মাস্টার, ড্রাইভার ও হেলপারদের জীবন হুমকির মুখে পড়তে পারত। তবে সকল নাবিক প্রাণে রক্ষা পেলেও জাহাজে থাকা ফ্লাইএ্যাশ সহ জাহাজটি সর্ম্পূণরূপে পানিতে তলিয়ে গেছে। এতে জাহাজের মালিক ও সংশ্লিষ্ট বীমা (ইন্স্যুরেন্স) কোম্পানি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে। এমভি গ্রীন এসট্রল- ১ (M- 7924) -এর মাস্টার জানান, ঘটনাটি ইন্দুরকানী থানায় একটি সাধরণ ডায়েরী করা হয়েছে জিডি নং- ৪৬৭, জিডি ট্র্যাকিং নং: AGB9WG তারিখ: ১১/০৬/২০২৬ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে এমভি গ্রেস (M-18015) -এর ইঞ্জিন রুমে কর্মরত তিনজনের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।







