স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ পথে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা সাপ্তাহিক আজকের জেহাদ পত্রিকায় সহ-সম্পাদক ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সিনিয়র রিপোর্টার বাষট্টি ৬২বছর বয়সি মোঃ জাহাঙ্গীর মিয়া দীর্ঘ ৭ (সাত) বছর যাবৎ হৃদরোগ ও কিডনী রোগে আক্রান্ত। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতালে ভর্তি হয়ে ১১নং ওয়ার্ডের বি-৫০ বেডে চিকিৎসারত। তার কিডনির মাত্রা ৩.৩ এবং হার্টে ২টি ব্লক রয়েছে। তার চিকিৎসার জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সমাজের দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য চেয়েছেন। উল্লেখ্য যে জাহাঙ্গীর মিয়া ১৯৯০ সালের ১০ অক্টোবর মতিঝিল দৈনিক বাংলা মোড়ে নাজির উদ্দিন জেহাদ শহীদ হওয়ার পর জেহাদের লাশ কাঁধে নিয়ে ঢাকা মেডিকেল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যায়।সাহায্য পাঠাবার ঠিকানা- মোঃ জাহাঙ্গীর মিয়া, সঞ্চয়ী হিসাব নং- ০১০২৪৩৪০৫৯১০৯, সোনালী ব্যাংক, শহীদ আবরার ফাহাদ এভিনিউ কর্পোরেট শাখা, ঢাকা। প্রেস বিজ্ঞপ্তি।বিক্যাশ নাম্বার- ০১৭৭৮-৯১৮৫০৩।







