, ,

সচেতন হিজড়া অধিকার যুব সংঘের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীর মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা

নিউজটি শেয়ার করুন

সচেতন হিজড়া অধিকার যুব সংঘ আয়োজনে সোমবার সকালে ঢাকার গোলাপবাগে দুস্থ অসহায় প্রতিবন্ধীর মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়।

সচেতন হিজড়া অধিকার যুব সংঘের প্রধান নির্বাহী এস. শ্রাবন্তী সভাপতিত্বে এবং উপদেষ্টা শারমিন সুলতানা সালমার তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিয়া অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ দুলাল হোসেন।অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহম্মেদ রনি। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) মহাসচিব মোঃ মোক্তার হোসেন, যুগ্নু-মহাসচিব সায়েম ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন আলম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন উজ্জ্বল, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ সমন্বয়কারী সৈয়দ শাহ নেওয়াজ বিপ্লব
সহ প্রমুখ।