, ,

ঘোড়াঘাটে পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত সরকার ও আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আল মামুন কাওছার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. শাহ আলম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।