, ,

সাগর মোহনায় অভিযানে ট্রলার মালিককে জরিমানা, ৪০০ কেজি মাছ জব্দ!!

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনায়
সমুদ্রে মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা গেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করায় এর অংশ হিসেবে গত ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টা হতে রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জনাব মোঃ জহিরুন্নবী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে সমুদ্রে অবৈধভাবে মাছ ধরার অপরাধে একটি ট্রলারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে আনুমানিক ৪০০ কেজি ইলিশ, পোয়া, ঢেলা, চৌক্কা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো ফুলখালী স্লুইস ঘাটে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউট পোস্ট রাঙ্গাবালী সার্বিক সহযোগিতা প্রদান করে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানানো হয়, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।