বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন তিনটি ভরাট প্রায় খাল খননের কাজ হাতে নিয়েছে বর্তমান সরকার। বাগেরহাট – চার (মোড়েলগঞ্জ /শরনখোলা) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম গত শুক্রবার আনুমানিক সকাল দশটায় বারইখালী খালের খনন দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নিরবাহী কর্মকর্তা, বাগেরহাট জেলা জামায়াতে আমির সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ।অত্র খাল খনন কর্মসূচির মাধ্যমে মানুষের পানির সমস্যা সহ কৃষি ও কৃষকের বহু সমস্যার উল্লেখযোগ্য সমাধান মিলবে বলে সাধারণ মানুষের বিশ্বাস। উদ্বোধনী সভায় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি বাস্তবায়নে প্রথম প্রজেক্টেই মোড়েলগঞ্জে ব্যাপক নজর দেয়ায় এই জনপদের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ তার জন্য। প্রধান মন্ত্রীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।




