, ,

ফজলে রাব্বী ‘Bangladeshi Solidarity Europe Zone (BSE)’–এর সভাপতি নির্বাচিত

নিউজটি শেয়ার করুন

ইউরোপে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অন্যতম সংগঠন Bangladeshi Solidarity Europe Zone (BSE)–এর নবম বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলে রাব্বী। তিনি বর্তমানে D’Rex Group–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনটির সদর দপ্তর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৬৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ফজলে রাব্বীকে সভাপতি নির্বাচিত করা হয়। একইসঙ্গে আরিফ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীকে নিয়ে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবে।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ইউরোপে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করে আসছে Bangladeshi Solidarity Europe Zone (BSE)। সংগঠনটি প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বী তার প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে আরও শক্তিশালী বন্ধন তৈরি, ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক রূপ দেওয়াই হবে তার অগ্রাধিকার। তিনি সংগঠনের সার্বিক উন্নয়নে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ফজলে রাব্বীর নেতৃত্বে BSE আগামী দিনে ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।