লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সভা -২০২৬ অনুষ্ঠিত হয়। ২৫ ই এপ্রিল বিকেলে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ কর্মী সভা ।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর -৩ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এসময় তিনি বলেন যুবদলের সবাই ত্যাগি, অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই অবস্থানে। হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে ওমর ফারুক চেয়ারম্যান ও যুবদলের প্রয়াত সভাপতি মনির হোসেন ওতপ্রোত ভাবে জড়িত। মনির হোসেনকে নির্মম ভাবে এই হাজিরপাড়া বাজারে হত্যা করা হয়েছে। আজকে যারা যুবদলের বিভিন্ন পদে প্রার্থী হয়েছে সবাই বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো, সবাই ত্যাগী । সংগঠন যাকে যেভাবে দায়িত্ব দিবে সবাই দলীয় সিদ্ধান্ত মেনে কাজ করবে । আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য পূর্বের ন্যায় আগামী দিনেও যুবদল কাজ করবে বলে আমি আশা করি।
কর্মী সভার উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সভাপতি মো: আবদুল আলিম হুমায়ুন।
ইউনিয়ন যুবদলের পদ-প্রত্যাশী নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরেন থানা যুবদল ও বিএনপি নেতাদের কাছে। বক্তব্যে তারা দাবি করেন মেধাবী ও ভালো কর্মীদের যেন দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ দিন ইউনিয়ন পর্যায়ে যুবদলের কমিটি না থাকায় হতাশ নেতাকর্মীরা । তারা দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা দেওয়ার আহবান জানায়।
সভায় আগত সিনিয়র নেতারা নেতাকর্মীদের কথা শুনেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
১১ নং হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহমান টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম ফারুকের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাছান লিংকন, বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ( দাদা কামাল) , ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ , সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন চৌধুরী তুহিন, নারী নেএী পারভীন আক্তার, বিশেষ বক্তা চন্দ্রগঞ্জ উপজেলা শাখা যুবদলের আহবায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের ১ম যুগ্ন আহবায়ক আবদুল খালেক মেম্বাার প্রমুখ।




