সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়,এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী। এই আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছে।







