ধামরাই ঢাকা প্রতিনিধি :
মোঃ ইমরান হোসেন
ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চলতি বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়— “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”।
আজ ১২ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুন। উপস্থিত ছিলেন মোছাঃনার্গিস আক্তার(উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান,মোঃ রবিউল আউয়াল প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বালিকা উচ্চ বিদ্যালয়,জুলেখা বেগম ধামরাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ধামরাই, উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







