দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমরা মুক্তিযোদ্ধা”-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিটে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান শহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ নূরুল আম্বিয়া এবং রুহিন হোসেন প্রিন্স।
আলোচনা সভায় দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বর্তমান প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ ধারণ ও চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন “আমরা মুক্তিযোদ্ধা”-এর পক্ষে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার খোকা।
সভাটি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।







