, ,

ব্লাজার  ‘বেস্ট লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার ও গীতিকার মোঃ সাব্বির

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ল’ এন্ড জুরিস্ট এসোসিয়েশন (ব্লাজা) কর্তৃক আয়োজিত ব্লাজা-বার্ষিক ইফতার ও মিলনমেলা-২০২৬ আয়োজনে’বেস্ট লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫’  সম্মাননায় ভূষিত হয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও গীতিকার মোঃ সাব্বির। এই সম্মাননা তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
‎‎ব্লাজার আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের আইনজীবী, জুরিস্ট, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কার প্রদান পর্বটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও গৌরবময়। এ সময় সংগঠনের পক্ষ থেকে মোঃ সাব্বিরের কর্মনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলী এবং সমাজমুখী কর্মকাণ্ডের প্রশংসা করা হয়।
‎পুরস্কার গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ সাব্বির বলেন, “দিনশেষে ‘বেস্ট লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫’ হাতে পাওয়ার আনন্দ সত্যিই অবর্ণনীয়। সব ক্লান্তি, পরিশ্রম ও কষ্ট যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
‎‎তিনি এ সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ব্লাজার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদ ভাইকে। একই সাথে ধন্যবাদ জানাই ব্লাজার নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহরিয়া ফিদা এবং সাধারণ সম্পাদক মোঃ ওমর মূসা ভাইকে। এছাড়াও যারা সামনে ও পেছনে থেকে নিরলস পরিশ্রম করে এই আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতিও রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
‎দৈনিক স্বদেশ বিচিত্রা  স্টাফ রিপোর্টার মোঃ সাব্বির-কে এ সম্মানজনক অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার সহকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তার মেধা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
‎এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সাংবাদিক সমাজ ও তরুণ প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।