আজ আমাদের খুশির ঈদ।
আনন্দ বইছে মুখে
মানুষ অনেক দুঃখে।
জিনিসপত্রের দাম বেশি
তবুও বইছে মুখে হাসি।
হৃদয় কোনে ব্যথা নিয়ে
ঈদ বইছে আনন্দ উল্লাস দিয়ে।
ঈদ আসলে খরচ বাড়ে,
খোকা খুকু বায়না ধরে।
সাধ্য নেই যে মনের ঘরে।
টাকা-পয়সার দাম নেই।
মন কিনতে টাকা চাই।
হাতে নেই টাকা কড়ি
মনের ঘরটা দিলাম দড়ি।
মা বাবার ঘুম নেই মুখে নকল হাসি।
মনের ঘরে বাজে বিষের বাঁশি।
হইহুলায় কেটে গেল ঈদটা।
সুখ দুঃখ লয়ে কাটে দিনটা।







