, ,

জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল-

নিউজটি শেয়ার করুন

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) শহরের ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

​জেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
শফিউর রহমান: সভাপতি, সদর উপজেলা বিএনপি। রুহুল আমীন মিলন, সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি। শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।আতিকুর রহমান সুমিল, সভাপতি, জেলা ছাত্রদল। মো. মঞ্জুরুল করিম সুমন সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল।

​ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দলীয় ঐক্য এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের সুসংগঠিত থাকার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং দলের প্রতিষ্ঠাতা ও অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।