, ,

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ডা: তাহের ও কামরুল হুদার হাড্ডাহাড্ডি লড়াই।

নিউজটি শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯ কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম ) এই আসন টি ঢাকা-চট্রগ্রাম লাইফ লাইন খ্যাত চৌদ্দগ্রাম, এই আসনের দক্ষিনে ফেনী জেলা,পশ্চিমে লাঙ্গলকোট,উত্তরে সদর দক্ষিন, কোতয়ালি কুমিল্লা আসন, পূর্বে ভারত সিমান্ত, ঐতিহাসিক ভাবে এই আসন খুবই গুরুত্বপূর্ণ, কুমিল্লার সমৃদ্ধ,অর্থনৈতিক ভাবে উন্নত ও ব্যাবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত, এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করার পরের দিন থেকে ভোট যুদ্ধে নেমেছেন তারা। এই এলাকাটি এক সময় বিএনপি জামাত অধ্যুষিত ও জোটবদ্ধ নির্বাচন হলেও এবার লড়াইয়ে এনেছে এক ভিন্ন মাত্রা, এবার বিএনপি জামাত একে অপরের প্রতিপক্ষ । এবারের নির্বাচনে বিএনপি জামাত সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রচারের দিনক্ষণ ও কৌশল তারা আগেই নির্ধারণ করে রেখেছেন। তারা বলছেন, এই আসনে ৭ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। এই আসনে ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রতিদন্ধি বিএনপির নবীন জনপ্রিয় তরুন প্রার্থী শিল্পপতি কামরুল হুদা।

স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনে বিএনপি ও জামায়াত দুই দলই শক্ত অবস্থানে রয়েছেন লড়াই হবে তীব্র।

সাধারণ ভোটারদের অভিমত এই আসনে বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে পূর্বে আওয়ামিলীগের শক্ত অবস্থান ছিলো, যদিও এবারের নির্বাচনে আওয়ামিলীগ নিষিদ্ধ থাকায় এই ভোটের অধিকাংশ বিএনপির প্রার্থীর পক্ষে যাবে,এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বাড়ি চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়ন চিওড়া কাজী বাড়ি,