, ,

ধরাশায়ী প্রায়শ্চিত্ত

নিউজটি শেয়ার করুন

হম্বিতম্বি মহব্বতে
শবনম পররাত্র চক্রবালে
খাপছাড়া অদ্ভূতে
রসায়ন গণিত রসাতলে।

উপনীত মধ্যমায়
দুপদাপ ছিটকে পড়া ঢেউ
পথটা কণ্টকময়
পশ্চাতে জানবে না কেউ।

প্লাবিত সন্ধ্যা বন্যা
বিরহিত বিরহের বিরহী
রাত্রির বেণু কান্না
মহীয়সীর মহীয়ান বাহী।

ছোট্ট অববাহিকা
সর্বাঙ্গীণ উন্নতি অঞ্জনে
শব্দে অগ্নি শিখা
পুষ্প কুহক সুর গুঞ্জনে।

চিরন্তনে চিরকাল
ধুমধামে মুখরিত শ্লোগান
মহাকর্ষে মহাকাল
অন্তর্ভুক্ত মানুষে মহীয়ান।

গুগগুল তত্ত্বে মহত্ত্ব
ছিল গলা জলের নর্দমায়
ধরাশায়ী প্রায়শ্চিত্ত
কাননে নেই কোন উপায়।

 

∆রচনা কাল✍মালেশিয়া∆
তাং-১১-০১-‘২৬ ইং