দুনিয়া থেকে আমেরিকার ভয় যখন উঠে যাচ্ছে তখন ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে ট্রাম্প বুঝিয়ে দিল তার দেশ ফুরিয়ে যায়নি। এখন আমেরিকাকে নিয়ে ভাবতে শুরু করেছে সেই সব দেশ যারা দেশটিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইতো। আমেরিকা কোনো দেশে হামলা চালাতে জাতিসংঘের তোয়াক্কা করে না। করবেই বা কেন। জাতিসংঘকে চালায় আমেরিকা। জাতিসংঘ কে আমেরিকার চেয়ে বেশি কেউ অর্থ সাহায্য করে না।
এতদিন ডোনাল্ড ট্রাম্পকে যারা শান্তির মসিহা বলে মন্তব্য করেছেন। তারা এখন সবাই মুখে কুলুপ এঁটে বসে আছেন। ভেনেজুয়েলা তেল বিক্রি করত আমেরিকার কাছে। হুগো শ্যাভেজের আমল থেকে তা শুরু। অথচ ভেনেজুয়েলার সরকারের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল না। বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই ভেনেজুয়েলা আমেরিকার কাছে তেল বিক্রি করত। কারণ ভেনেজুয়েলায় যে ক্রুড তেল পাওয়া যায় তা রিফাইন করতে পারে মাত্র তিনটি দেশ। আমেরিকা, চীন ও ভারত।
তাছাড়া ইউরোপ ও এশিয়ার তেলের বাজার ভেনেজুয়েলা থেকে অনেক দূরে হওয়ার কারণে তারা আমেরিকাকে তেল বিক্রির বাজার হিসেবে বেছে নিয়েছিল। শ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো হোন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। হুগো শ্যাভেজকে তিনিই সব সময় পাহারা দিয়ে রাখতেন। এখন তিনি প্রেসিডেন্ট হলে তার নিরাপত্তা দিয়ে যাচ্ছিলো কিউবার একটি সামরিক বাহিনী। আমেরিকা সব সময় ভেনেজুয়েলার বিরোধী দলকে সাহায্য সহযোগিতা করে আসছিল। কিন্তু সরকার পতন করাতে পারছিল না। বহুদিনের পরিকল্পনা অবশেষে মাদুরোকে তুলে নিয়ে সফল হয়। মাদুরোকে তুলে আনতে সফল হলেও ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে পারেনি আমেরিকা। সেটা করতে গেলে আমেরিকা কে ভেনেজুয়েলায় সেনা পাঠাতে হবে। এদিকে মার্কিন সিনেট ভেনেজুয়েলায় সেনা পাঠানোর ক্ষমতা প্রেসিডেন্টের কাছ থেকে নিয়ে নিয়েছে। ভেনেজুয়েলায় সেনা পাঠাতে গেলে সিনেটের অনুমতি নিতে হবে।
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রডরিগেজ দেশটির দায়িত্ব নিয়েছেন। তিনি মাদুরো সমর্থকদের নিয়ে পুরো দেশ পাহারা দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা আসলে তাদের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হবে। আরেকটি ভিয়েতনাম আমেরিকাকে দেখতে হতে পারে।
ভেনেজুয়েলা অভিযান শেষে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে নজর দিয়েছে। গ্রিনল্যান্ড আছে ডেনমার্কের দখলে। ডেনমার্ক ন্যাটোর সদস্য। ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্কের পক্ষ নিয়ে আমেরিকাকে গ্রিনল্যান্ড দখল থেকে সরে আসার পরামর্শ দিয়েছে। এখন দেখার বিষয় ট্রাম্প সেটা শোনে কিনা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডেনমার্কের সঙ্গে কথা বলা শুরু করেছে। গ্রিনল্যান্ডের নাগরিকদের অর্থের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটিকে কিনে ফেলার চেষ্টায় আছে আমেরিকা। ট্রাম্প অনেকবারই গ্রিনল্যান্ড নেবার আগ্রহ দেখিয়েছেন। ইউরোপকে রাশিয়ার ভয় দেখিয়ে এখন নিজেই গ্রিনল্যান্ড দখল করে ইউরোপের শত্রু হতে চাইছেন ট্রাম্প।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করতে মাদুরোর বিরুদ্ধে মাদকের অভিযোগ আনা হয়। অথচ আমেরিকাকে মাদক পাচার করে থাকে কলম্বিয়া ও মেক্সিকো। সেই দুটো দেশকেও হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প। মাদুরোর ঘটনার পর পুরো দক্ষিণ আমেরিকা এখন ট্রাম্প আতঙ্কে আছে।
বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজ দেশেই ব্যাপক সমালোচিত। অতিরিক্ত এই ট্যারিফ কারা দিবে এ নিয়ে মার্কিন মুল্লুকে চলছে বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ মনে করে এই ট্যারিফ তাদের পকেট থেকে যাবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পণ্য তৈরি করে না। তারা বাইরের দেশগুলো থেকে পণ্য এনে নিজেদের চাহিদা মেটায়। পাশাপাশি ট্যারিফ নিয়ে মার্কিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলমান। নিম্ন আদালত ও হাইকোর্ট ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছে। বিষয়টি সুপ্রিমকোর্টে গেছে। সামনে আমেরিকায় মিড টার্ম নির্বাচন। এই নির্বাচনে ট্রাম্পকে যেকোনো উপয়ে বিজয়ী হতে হবে। এইজন্য ট্রাম্প নিজের জনপ্রিয়তা ধরে রাখতে ভেনেজুয়েলায় হামলা চালায়।
ক্ষমতায় আসার আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে তিনি সক্ষম হবেন। সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। এজন্য তিনি ভারতকে দায়ী করেছেন। ভারত রাশিয়া থেকে তেল কেনে। এতে রাশিয়া তাদের যুদ্ধ মিশন চালিয়ে যেতে সমর্থ হয়। এজন্য আমেরিকা ভারতকে রাশিয়ান তেল কিনতে বারণ করে। ভারত ট্রাম্পের কথায় রাজি হয়নি। এজন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়। ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। এইচ১বি ভিসার ওপর ৫ লাখ ডলারের শর্ত আরোপ করা হয়। অবৈধ ভারতীয়দের বিপুল সংখ্যায় ডিপোর্ট করে। ভারত এর কোনোটির প্রতিবাদ জানায়নি। পরিশেষে ভারতকে কিছু করতে না পেরে মোদিকে হত্যা করতে সিআইএ টিম বাংলাদেশে পাঠায়। সেটিও ব্যর্থ হয়ে যায়।
ট্রাম্প সবার সঙ্গে পেরে উঠলেও ভারতের সঙ্গে, বিশেষ করে মোদির সঙ্গে পেরে উঠছেন না। যে কারণে তিনি মোদি সম্পর্কে মিথ্যা তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। তাকে নিচু দেখাতে নানারকম বিবৃতি দিচ্ছেন। আর সেটা নিয়ে ভারতে কংগ্রেসের মতো বিরোধীরা রাজনীতি করছে। বাস্তবে মোদিকে বাগে আনতে পারছেন না ট্রাম্প। ক্ষমতায় এসেই ভারতের অপছন্দের সব কাজ করেছে ট্রাম্প। অবৈধ ভারতীয়দের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো। এইচওয়ানবি ভিসায় লাখ ডলার শর্ত আরোপ। এবং এই ধরনের ভিসার কোটা কমিয়ে দেওয়া। এসব করেও ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। শুধু রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কে দিয়ে ট্রাম্পের প্রতি পদক্ষেপের উত্তর দিয়েছে।
বলা হচ্ছে, মোদি যখন চীনে এসসিও সামিটে যান তখন আমেরিকা তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছিল ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে। সেখানে অবস্থান করছিল সিআইএ এর একজন অফিসার। তাকে রাশিয়ান গোয়েন্দা এজেন্টদের সহায়তায় মেরে ফেলা হয়। মেরে ফেলার কয়েকদিন পর তার লাশ ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিয়ে যায়। বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ কে সেই লাশে হাত দিতে দেওয়া হয়নি। এ সংক্রান্ত খবরে আরো জানা যায় সিআইএ একটি টিম নিহত হয়েছে তাদের সঙ্গে। যার খবর মিডিয়াতে আসে নাই। এই তথ্যের সত্য মিথ্যা যাচাই করা যায়নি। তবে মোদিকে যে ট্রাম্প নিজের মতো করে পাচ্ছে না। সেটা সে বুঝে গেছে। এজন্য ট্রাম্প এসব করে যাচ্ছে। তবে এরই মধ্যে ভারত আমেরিকা ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি হয়েছে। সামরিক চুক্তিগুলো বাস্তবায়ন হচ্ছে সময়মত। আলোচনা হচ্ছে বাণিজ্য চুক্তি নিয়ে। তবে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্প্রতি আমেরিকার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছে নরেন্দ্র মোদি ট্রাম্পকে ফোন দিলেই বাণিজ্য চুক্তি সই হয়ে যেত। কিন্তু মোদি ট্রাম্পকে এ বিষয়ে কোনো ফোন দেয়নি। যার ফলে ভারত আমেরিকা ফ্রি টেড অ্যাগ্রিমেন্ট ঝুলে আছে। ট্রাম্প এবার ভারতের বিরুদ্ধে ৫০০ পারসেন্ট ট্যারিফ বসানোর ঘোষণা দিয়েছে। ভারতের পাশাপাশি চীনকেও ৫০০ পারসেন্ট ট্যারিফ বসানোর ঘোষণা এসেছে।
এদিকে চীন, ভারত, রাশিয়াকে নিয়ে আরআইসি গঠন হচ্ছে। মার্কিন ট্যারিফ কীভাবে মোকাবিলা করবে তা এই তিন শক্তি মিলে ঠিক করবে। এদিকে ভারতের বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপে ইউরোপের দেশগুলো আমেরিকা কে সমর্থন দেয় কিনা তা নিয়ে আছে ব্যাপক সন্দেহ। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুটি দেশ হচ্ছে ফ্রান্স ও জার্মানি। এই দুই দেশ আবার ভারত বিরোধী নয়। তাদের কেউ চাইবে না ভারতের কোনো ক্ষতি হোক। কারণ ভারতের বিশাল বিনিয়োগ আছে এই দুই দেশে। আর এই দুই দেশ ভারতের পাশে থাকলে অন্য ইউরোপীয় দেশগুলো ভারতের বিরুদ্ধে যাবে না। সম্প্রতি ইউরোপের কোনো কোনো দেশের নেতা মোদির মতো লোক ইউরোপীয় ইউনিয়নে দেখতে চান বলে জানিয়েছে।
২০২৬ সালের প্রথম ছয়মাসে ডোনাল্ড ট্রাম্প কি কি সিদ্ধান্ত নেয় তার দিকে চেয়ে আছে সমগ্র বিশ্ব। কারণ ২০২৫ সালে ট্রাম্পের কোনো পরিকল্পনাই সফল হয় নাই। এবার তিনি খোলস পাল্টে ময়দানে নেমেছেন। দেখা যাক তিনি তার লক্ষ্যে পৌছাতে পারেন কিনা।







