, ,

২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট প্রকল্পের আওতায় সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

নিউজটি শেয়ার করুন

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া ব্লকে “গুণগত মান সম্পন্ন বীজ উৎপাদন প্রদর্শনী” প্রযুক্তির উপর বারি সরিষা১৪ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, মাঠ দিবস আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মাঠে এনে উন্নত জাতের সরিষা আবাদের গুরুত্ব কৃষকদের মাঝে পৌঁছানো।তিনি আরো বলেন, আমাদের সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলকে ভোজ্যতেল হিসেবে ব্যবহার বাড়াতে হবে