ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকা থেকে ওই মাদক কারবারীকে আটক করা হয়।অভিযানে তার হেফাজত থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর পরিচয়:আসলাম খান আদিল (২৪)পিতা — আব্দুল আউয়াল খানমাতা — জরিনা ঠাকুরসাং — বড় দেওয়ান পাড়া, সরাইল সদর ইউনিয়নথানা — সরাইলজেলা — ব্রাহ্মণবাড়িয়াজেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Views: 1







