কুমিল্লার হোমনা থানাধীন সিনাইয়া কোলেস্টরেল (হিমাগার) সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে,এ মর্মান্তিক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ আনুমানিক ( সময় ৯ টা থেকে ১০ টা ভেতর ) হোমনা থানাধীন সিনাইয়া হিমাগারের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি এবং অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়,সংঘর্ষটি এতটাই তীব্র ছিল ঘটনাস্থলেই নিহত ১,দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান লোক মিয়া নামে এক ব্যক্তি,তিনি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে,দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন চিকিৎসাধীন ,দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও উদ্ধারকারীরা দ্রুত আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,আহতদের মধ্যে একজনের অবস্থা,অত্যন্ত,আশঙ্কাজনক (সংকটাপন্ন) হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত ব্যক্তি বর্তমানে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন,সিএনজি চালক পলাতক ও পুলিশি তৎপরতা,দুর্ঘটনার পরপরই ঘাতক সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়,খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে, পলাতক সিএনজি চালককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে,এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে







