নোয়াখালী জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের তত্বাবধায়ক ডা:ফরিদ উদ্দিনকে ক্লোজ করায় নোয়াখালীবাসীর প্রশংসা ভাসছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তবে সুবিধাভোগী দালালেরা তাৎক্ষণিক ডাঃ ফরিদ উদ্দিন এর পক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীগণ হাসপাতালের ভিন্ন অনিয়মের জড়িত বলেও অনেকে মত প্রকাশ করেন। ডাক্তার ফরিদ উদ্দিন এর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণ দাবি জানান। প্রত্যেকটি জেলা হাসপাতালে এভাবে আকস্মিক পরিদর্শন করা হইলে,হাসপাতালগুলোতে দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমে যাবে বলে বিশিষ্টজনেরা অভিমত ব্যক্ত করেন। স্বাস্থ্য মন্ত্রী মহোদয় অত্যন্ত আক্ষেপ করে বলেন যে, নোয়াখালীতে এতো এতো নেতা থাকতে নোয়াখালীর হাসপাতাল ও স্বাস্থ্য সেক্টরে এই অবস্থা কেন?
Views: 1






