, ,

হারিকেন প্রতীকে গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান

নিউজটি শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ মুসলিম লীগের দলীয় প্রতীক হারিকেন নিয়ে গাজীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান।

মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি নির্বাচন কমিশনের নির্ধারিত সকল নিয়ম-কানুন ও নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়াই তাঁর প্রত্যাশা। জনগণের অধিকার, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি এবং সুশাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ মুসলিম লীগ সূত্র জানায়, দলটি দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে অংশ নিচ্ছে। গাজীপুর-১ আসনে হারিকেন প্রতীকের প্রার্থী হিসেবে মোঃ জাহিদ হাসানের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ মুসলিম লীগ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল, মোহাম্মদ জাহিদ হাসান এর প্রত্যাশা সঠিক নির্বাচন হলে জনগণকে ভালোবাসা দিয়ে আমি আগামী নির্বাচনে জয়ী হতে পারব বলে তার প্রত্যাশা।