, ,

হামের টিকা নিয়ে যারা অবহেলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে– ওয়ার্কার্স পার্টি

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ হামের টিকা নিয়ে যারা অবহেলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে ১৬ মে শনিবার সকালে
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ একথা বলেন।
কর্মসূচিতে সারাদেশে হামরোগে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকা সংগ্রহে অবহেলা এবং এই মানবিক বিপর্যয়ের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে জনস্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে স্বাধীন গণতদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন,বক্তব্য রাখেন পলিটবূরো সদস্য অধ্যাপক নজরুল হক নীলু,কেন্দ্রীয় সদস্য আবুল হোসাইন, জাকির হোসেন রাজু,দীপঙ্কর সাহা দীপু,কিশোর রায়,সাব্বাহ আলী খান,শিউলি শিকদার কলিন্স,যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান পরিচালনা করেন ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস।