স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক জেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বেলা ২টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সর্বসম্মতিক্রমে তাহমিনা বেগমকে সভাপতি করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জনাব এ. কে. এম. সেলিম ভূঁইয়া।
সমাবেশে উপস্থিত বক্তাগণ সংগঠনের সার্বিক কার্যক্রম বেগবান করা এবং কর্মক্ষেত্রে পরিবার কল্যাণ সহকারীদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরে আলোচনা করেন। নতুন গঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং মানবসেবায় নিবেদিতভাবে কাজ করার দৃঢ় ব্যক্ত ব্যক্ত করেন।







