, ,

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি

নিউজটি শেয়ার করুন

রাজধানীর তথ্য ভবনে বুধবার সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং অসহায় ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতা বা ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান আলোচক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়্যারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আর জে এফ এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান জহিরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়াম্যান সাব্বির আহম্মেদ রনি, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, বিবিএন নিউজের চেয়ারম্যান এবং বিজেইউসি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোঃ শফিকুর রহমান। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিক আমন্ত্রিত অতিথি ছিলেন।

এ সময় সংগঠনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।