অনুষ্ঠানে বাংলাদেশ এবং ৪ টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ও শিল্প উদ্যোক্তারা একত্রিত হয়ে চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে টোয়াব এর গণমান্য সিনিয়র বাক্তিতের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন।
✨ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ও সাফল্য:
১• রোগীদের আন্তর্জাতিক সর্বোচ্চ সহায়তায় যৌথ পার্টনারশিপ প্রতিষ্ঠা।
২• হাসপাতাল সমূহে ইক্যুইটি বিনিয়োগ ও পারস্পরিক নেটওয়ার্কিং। কাঁচপুর নিউ সায়েদাবাদ বাস টারমিনাল সংলগ্ন প্রস্তাবিত হাসপাতাল এর বিনিয়োগ এর বিষয়টিও আগ্রহী আলোচনায় স্থান পায়।
৩• সহজে মেডিকেল ভিসা প্রাপ্তির ইনভাইটেশন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোস্ট, সোনারগাঁও ট্যুরিজম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম এ মতিন (চেয়ারম্যান, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও সাবেক ডিজি, আরডিএ বগুড়া), টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ, মো. ফিরোজুল ইসলাম, সাবেক টোয়াব সভাপতি জনাব শিবলু আজম কোরেশী, এবং মোহাম্মদ রফিউজ্জামান।
স্বাস্থ্যসেবার বন্ধন সুদৃঢ় করতে যারা উপস্থিত ছিলেন এবং সহায়তা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।
📌sonargaontourism.com







