সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুন্দরবন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত ‘বেঙ্গল স্টার গোল্ডেন অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হয়েছেন চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের কৃতী সন্তান আবু ওবাইদ বাদল।

কবি ও লেখক হিসেবে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন এবিএম সোহেল রশিদ, চলচ্চিত্র অভিনেতা, কবি ও সাহিত্যিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন খান, ভাইস-চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এবং মোঃ আজগর হোসেন, প্রতিষ্ঠাতা মহাসচিব, সুন্দরবন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন উপস্থিত ছিলেন। বক্তারা আবু ওবাইদ বাদলের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাহিত্যচর্চায় তাঁর সফলতা কামনা করেন।






